
ফরিদপুরের সালথায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া সংঘর্ষ বেলা ১১টা পর্যন্ত থামেনি। এতে একটি ইউনিয়নের বাসিন্দারা জড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে।
আজ শনিবার সকাল ৭টা থেকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুজনই ফরিদপুর-২ আসনের বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সমর্থক।
তাঁরা সকাল ৭টার দিকে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আরও কয়েক গ্রামের লোকজন এই সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তিদের অনেকে বাড়িতে আটকা পড়েছেন এবং বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।
হাবেলি গট্টি গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা আলেপ শেখ আহত হয়ে নিজ বাড়িতে আটকা রয়েছেন। তিনি নুরু মাতুব্বর গ্রুপের সমর্থক। বেলা সাড়ে ১১টায় কবির হোসেন নামে তাঁর এক স্বজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, সকালে বাড়িতে ছিলেন। তাঁর পায়ে একাধিক কোপ দেওয়া হয়েছে। বাড়ি থেকে উদ্ধারও করা যাচ্ছে না।’
এদিকে জাহিদ মাতুব্বর গ্রুপের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বালিয়া বাজার-সংলগ্ন ওমর ফারুক নামের এক ব্যক্তির পাঁচটি গরু লুট করে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ওসির দায়িত্বে থাকা সালথা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনী মিলে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারব।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে