ফরিদপুরে জামায়াত ইসলামের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। পুলিশ জানায়, নাশকতার মামলায় কোতোয়ালি থানা কর্তৃক তাকদীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর পৌনে ৩টায় পুলিশের একটি টিম কার্যালয়ে ঢুকে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় তারা কার্যালয়ের বিভিন্ন কক্ষে ও আলমারি ভেঙে তল্লাশি চালায়। একপর্যায়ে একটি কক্ষে ফুজি ফিল্ম নামে কাগজের বাক্স থেকে ৭টি এবং ওই মার্কেটের ছাদে ওঠার সিঁড়ির পাশ থেকে খোলা জায়গায় রাখা ৫টি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া অফিসে থাকা বিভিন্ন নথি ও কাগজপত্রসহ কিছু বইও জব্দ করে পুলিশ।
১২টি ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, জেলা কার্যালয় থেকে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলে জামায়াতের বড় একটি অংশ পরিচালনা করা হয়। তারা এখানে একত্রিত হয়ে নিয়মিত মিটিং ও কর্মিসভা করে থাকে। এখানে জঙ্গি প্রশিক্ষণের অনেক বইও পাওয়া গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা এখানে বসে ফরিদপুরসহ ঢাকায় নাশকতার পরিকল্পনা করে থাকে। বিষয়টি নিয়ে আমরা বিষদ তদন্ত করব এবং মামলা করব। যেগুলো নিষিদ্ধ রয়েছে তা জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হবে। এ ছাড়া এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত প্রত্যেককেই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান সহ পুলিশ সদস্যরা।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৪ ঘণ্টা আগে