
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সম্মেলন বর্জন করেন একাংশের নেতা-কর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে আলফাডাঙ্গা উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন শুরু হয় এবং বিকেল ৫টার দিকে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
জানা যায়, সম্মেলনে সভাপতিত্ব করা নিয়ে বিতর্ক শুরু হলে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপির দুই সংসদ সদস্য প্রার্থী কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারীর সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খোসবুর রহমান খোকনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা উত্তেজনামূলক স্লোগান দেন। যার একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ব্যক্তিরা ‘জেলা কমিটি ভুয়া’, ‘এই কমিটি ভুয়া’, ‘নাসির ভুয়া’ ইত্যাদি স্লোগান তুলে সম্মেলনস্থল ত্যাগ করেন। পরে অদূরে ডাকবাংলোর সামনে খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুলু চৌধুরী ও মহসিন আলম চান নামের দুই সমর্থক আহত হন।
সম্মেলন বর্জনকারীরা দাবি করেন, খন্দকার নাসিরুল ইসলাম প্রভাব খাটিয়ে সম্মেলনের সভাপতি হয়েছেন।
খোসবুর রহমান খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘এ সম্মেলনের আগে আমাদের কিছুই জানানো হয়নি। আগের দিন ফোনে জানানো হয়। এমনকি কাকে সভাপতি করা হবে, সে বিষয়ে কোনো মতামত নেয়নি। সম্মেলনে গিয়ে আমরা দর্শকের ভূমিকায় বসে থাকি।’

খোসবুর রহমান আরও বলেন, ‘এটা একপক্ষীয় সম্মেলন, জেলা কমিটির বিতর্কিত পক্ষ একপক্ষীয় সম্মেলন করে। আহ্বায়ক ও সদস্যসচিব তাদের পছন্দ অনুযায়ী সভাপতিত্ব ঘোষণা করলে কর্মীরা প্রতিবাদ জানায়। তারা এখানে বিএনপিকে দুর্বল করতে এসব কর্মকাণ্ড করে আসছে। কারণ, ফরিদপুরের মধ্যে এই আসন দুর্বল, আরও দুর্বল করার ষড়যন্ত্র করছে। আমরা যারা ১৭ বছর নির্যাতিত, তাদের মূল্যায়ন করা হয়নি।’
এদিকে খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী উপজেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, যাঁরা হট্টগোল করেছেন, তাঁরা আওয়ামী লীগ ও বিএনএমের লোক। আওয়ামী লীগের সময় নির্বাচনকে সমর্থন জানিয়ে বহিষ্কৃত হয়েছেন। আজ যখন খন্দকার নাসিরুল সাহেব এসব নিয়ে কথা বলেন, তখন তাঁদের আঁতে ঘা লাগে। এরপর হট্টগোল করেন।
তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি কোথা থেকে হট্টগোলের কথা শুনেছেন, এ ধরনের কিছুই ঘটেনি। শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়েছে।’

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৩ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৭ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে