
ফরিদপুরের সালথা উপজেলা কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক আমিন খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমিন খন্দকার একই ইউনিয়নের চান্দাখোলা গ্রামের খন্দকার হাচান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২১ আগস্ট সালথা থানায় করা একটি বিস্ফোরক মামলার আসামি আমিন খন্দকার। এ ছাড়া গতকাল মঙ্গলবার উপজেলার বড়বাংরাইল গ্রামের একটি সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি।
জানা গেছে, আমিন খন্দকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে চলতি বছরের ১৯ জানুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে কৃষক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার সোনাপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক সভায় বিএনপির এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলামের (বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী) হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন আমিন খন্দকার।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমিন খন্দকারকে ২০২৫ সালের বিস্ফোরক এবং গতকালের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে