
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দিনাজপুরের ঘোড়াঘাটে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষাকেন্দ্রের ছয়জন কক্ষ পরিদর্শককে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের তিনজন পরীক্ষার্থীর কাছে থেকে প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল থাকা উত্তরপত্রের কপি পাওয়া যায়। এ সময় উত্তরপত্রের ফটোকপি জব্দ করে পরীক্ষাকেন্দ্রটির ট্যাগ অফিসার ও উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর শহিদুল ইসলাম। পরে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ওই কেন্দ্রে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। পরে এই কর্মকর্তাদের কাছে তিন পরীক্ষার্থী জানান, তাদের গৃহশিক্ষকের কাছ থেকে তারা এ উত্তরপত্রগুলো পেয়েছে।
এ ঘটনায় ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির পৃথক এই তিনটি কক্ষের দায়িত্বে থাকা ছয়জন কক্ষ পরিদর্শকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত এই তিন পরীক্ষার্থীকে আগামী বছর নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং অব্যাহতি পাওয়া ছয় কক্ষ পরিদর্শক এই বছরে পরীক্ষাকেন্দ্রে তা&দের দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন ইউএনও রফিকুল ইসলাম।
ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘অসদুপায় অবলম্বন করা তিন পরীক্ষার্থী এক কিন্ডারগার্টেন (কেজি) স্কুলশিক্ষকের কাছে থেকে উত্তরপত্রের ফটোকপি পেয়েছে বলে আমাদের জানিয়েছেন। ওই শিক্ষকদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তাদের নজরদারিতে রাখা হয়েছে।’

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে আমিনুরের লাশ সাতক্ষীরার শ্যামনগরে লোকালয়ে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়ে সব গরু হারান। একদিন পর আজ সোমবার পুলিশের অভিযানে ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।
১৬ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের....
১৯ মিনিট আগে
গুরুদাসপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের তালিকা তৈরির কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার উপজেলার চাপিলা ইউনিয়নের শাহীবাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ মিনিট আগে