বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার সরকারি হাসপাতালে গত পাঁচ মাস ধরে অ্যান্টিভেনম ইনজেকশনের সরবরাহ নেই। ফলে সাপে কাটা রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। গতকাল রোববারও সাপের কামড়ে এক রোগীর মৃত্যু ঘটেছে।
জানা গেছে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যার) হাসপাতালে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলার নিকটবর্তী রোগীরা চিকিৎসা নিতে আসেন। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ার কারণে এই হাসপাতালে রোগীর চাপও বেশি। কিন্তু ব্যস্ততম এই হাসপাতালেই গত পাঁচ মাস ধরে সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম ইনজেকশনের সরবরাহ নেই। এতে বিরামপুর থেকে ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগী নিয়ে যাওয়ার পথেই তাঁদের অবস্থা আরও গুরুতর পর্যায়ে যাচ্ছে বা কারও মৃত্যু ঘটছে।
গতকাল সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের গোহাটিতে নালা পরিষ্কার করতে গিয়ে আব্দুল জলিল (৪২) নামের এক ব্যক্তি সাপের কামড় খান। তাঁকে দ্রুত বিরামপুর হাসপাতালে নিলেও অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। জলিলের ছেলে অনিক হোসেন সাব্বির এই তথ্য নিশ্চিত করেন। মৃত জলিল ওই এলাকার আনছার আলীর ছেলে।
বিরামপুর হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার বিষয়ে হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহরিয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বিগত পাঁচ মাস ধরে এখানে অ্যান্টিভেনম সরবরাহ নেই। অ্যান্টিভেনম পাওয়ার অনুরোধ জানিয়ে দুদিন আগে জেলা সিভিল সার্জনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
২০ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৩৫ মিনিট আগে