
দিনাজপুরের ফুলবাড়ীসহ আশপাশের এলাকায় টানা খরায় দিশেহারা ছিলেন কৃষকেরা। ভরা বর্ষায়ও তারা ছিলেন আকাশের দিকে তাকিয়ে। আমন ধানের চারা প্রস্তুত থাকলেও ভারী বর্ষণের অভাবে তা রোপণ সম্ভব হচ্ছিল না। তবে কয়েক সপ্তাহের খরার পর সম্প্রতি ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষি খাতে। জমিতে এখন জমেছে পানি, ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
রোপা আমন চাষের উপযুক্ত সময় আষাঢ়ের মাঝামাঝি থেকে শ্রাবণ পর্যন্ত। কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে রোপণ কার্যক্রমে বিলম্ব ঘটে। এবার শ্রাবণের মাঝামাঝি এসে টানা বৃষ্টিতে জমিতে সেচ না দিয়েই রোপণের সুযোগ তৈরি হয়েছে। এতে খরচও কমে যাবে বলে আশা করছেন কৃষকেরা।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় ১ হাজার ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে জুলাই মাসে হয়েছে ২৪৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে কম। তবে আগস্টে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।
গত চার বছরে দিনাজপুরে মোট বৃষ্টিপাত ছিল যথাক্রমে—২০২১ সালে ১,৭৫৪ মিলিমিটার, ২০২২ সালে ১,৭৩০ মিলিমিটার, ২০২৩ সালে ১,৯৫৯ মিলিমিটার এবং ২০২৪ সালে ১,৬৭১ মিলিমিটার।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ জমি তৈরি করছেন, কেউবা আগাছা পরিষ্কার করে সার দিচ্ছেন। অনেকেই রোপণের কাজ শুরু করে দিয়েছেন। সময়মতো বৃষ্টি হওয়ায় তাঁরা সেচ ছাড়া আমন ধান চাষের স্বপ্ন দেখছেন।

ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস জানায়, পৌরসভাসহ সাতটি ইউনিয়নে চলতি মৌসুমে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিবনগর ইউনিয়নের কৃষক রাশেদুজ্জামান বাপ্পি বলেন, ‘১ একর জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধান রোপণ করব। বৃষ্টি না হওয়ায় চিন্তিত ছিলাম, এখন চারা রোপণ শুরু করেছি।’
একই গ্রামের কৃষক মামুনুর রশিদ বলেন, ‘আমরা মূলত বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। জমিতে এখন প্রয়োজনীয় পানি জমেছে, তাই রোপণের উপযোগী হয়ে উঠেছে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান বলেন, ‘শুরুর দিকে বৃষ্টির ঘাটতির কারণে অনেকে রোপণ করতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ শেষ হবে এবং লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।’

গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় স্বামী ও তিন সন্তানের পর এবার চিরবিদায় নিলেন গৃহবধূ সালমা আক্তার (৩০)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
৩৪ মিনিট আগে
বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম এই সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ২১টি। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা গতকাল বৃহস্পতিবার রাতে নতুন এই সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় শুক্রবার ভোররাতে বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবু শিকদার দুই সন্তানের জনক এবং পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে।
২ ঘণ্টা আগে