দিনাজপুরে তীব্র শীতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ (বুধবার) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এটি সারা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায়, ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে। আগামী তিন দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এর পর থেকে অবশ্য তাপমাত্রা বাড়তে পারে।
জেলা আবহাওয়া অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় আগামী কয়েক দিনে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।’
আজ দুপুরের দিকে রোদের দেখা মিললেও তা শীতের ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। শীতের কারণে শহরে রাস্তাঘাট, বাজারে লোকজন ও যানবাহন চলাচল অনেকটাই কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। দুপুরের পর রাস্তাঘাটে কিছু মানুষ দেখা গেলেও সকাল ১০টা পর্যন্ত তা প্রায় ফাঁকা ছিল।
শহরের রামনগর এলাকার ভ্যানচালক সম্ভু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরের থাকি এইবার শীত অনেক বেশি। শীতের কারণে কাজ-কামও কমি গেইছে। ভাড়াও অনেক কম। একে তো ঠান্ডা তার উপর কামাইও নাই। খুব কষ্ট করি চলিবা নাগেছে।’
সদর উপজেলার ভাটপাড়া এলাকার কৃষক মনির উদ্দিন শাহ বলেন, ‘আমি এবার ২৫ বিঘা জমিতে আলুর বীজ লাগিয়েছি। এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষি বিভাগের লোকজন প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। ফলন ভালো বলে হবে আশা করছি।’
এদিকে, কয়েক দিন ধরে তীব্র শীতে দিনের কিছু সময় রোদের দেখা পাওয়ায় কৃষিতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে