
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম সাইতাঁড়া গ্রামের বটতলী জালিয়া পড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাধাসা দাস (৪২)। তিনি ওই গ্রামের বাবু রাম রায়ের ছেলে। অভিযুক্ত ভুষন রায় তাঁরই আপন ছোট ভাই। এ ঘটনায় ভুষন রায়ের স্ত্রী সাবিত্রী রানিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে পুকুর পাড় থেকে শজনেপাতা ছিঁড়ে ভুষন রায়ের স্ত্রী সাবিত্রী রানি ওড়নার নিচে করে বাড়িতে নিয়ে যান। এটি দেখে ফেলে রাধাসার মেয়ে। পরে বাড়িতে গিয়ে মা-বাবাকে বিষয়টি জানায় সে। এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় দুই পক্ষের মধ্যে। পরে রাত ১১টার দিকে রাধাসা এবং তাঁর ছোট ভাই ভুষন ও ভুষনের ছেলে অনিমেষ বাজার থেকে ফিরে পুনরায় বাগ্বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে রাধাসার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ভুষন রায় ও তাঁর ছেলে। পরে গুরুতর আহতাবস্থায় রাধাসাকে দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করান তাঁরা। সেখানে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী আজকের পত্রিকা বলেন, ‘গতকাল রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-ভাতিজা ও ছোট ভাইয়ের বউ মিলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে বড় ভাইকে মেরে ফেলেছে। এ ঘটনায় ছোট ভাইয়ের বউ সাবিত্রী রানিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

দেশীয় ফসলের হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে বীজের বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শত প্রজাতির দেশীয় ফসলের বীজ ও অচাষকৃত উদ্ভিদের মেলা।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১২ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে