
দিনাজপুরের বিরামপুরে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়, আর আজ সেই ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে। সোনালি জাতের বিক্রি হচ্ছে ৩১৫ টাকা কেজি দরে। এদিকে দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৪০-৪৫০ টাকা করে। মুরগির দাম আবারও বাড়বে।
আজ শনিবার দুপুরে মুরগি বিক্রেতারা আরমান আলী আজকের পত্রিকাকে জানান, খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই তাঁরা বেশি দামে বিক্রি করছেন। এদিকে খামারিদের দাবি, মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে। সে জন্য মুরগিরও দাম বেড়েছে।
বাজারের ব্রয়লার মুরগি বিক্রেতা খোকন মিয়া বলেন, ‘১৬৫ টাকা কেজি দরে কিনে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
সোনালি জাতের মুরগি বিক্রেতা কুরবান আলী বলেন, ‘খামারিরা আমাকে বলেছেন, ‘‘মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে।’’ তাই মুরগির দাম বেড়েছে। খামারিদের কাছ থেকে প্রতি কেজি সোনালি জাতের মুরগি ৩০০ টাকা কেজি দরে কিনে ৩১৫ টাকা কেজি দরে বিক্রি করি।’
কুরবান আলী আরও বলেন, ‘আমরা যারা খুচরা মুরগি বিক্রেতা, তারা বেশি লাভ করি না। কেজিতে ১০ থেকে ১৫ টাকা লাভ রেখে বিক্রি করি।’
মুরগি খামারি শাহিন বলেন, ‘মুরগির খাদ্যের বস্তাপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে। যেহেতু খাদ্য খাওয়ার ওপরই মুরগির ওজন নির্ভর করে। খাদ্যের দাম বাড়লে মুরগির দামও বাড়বে—এটাই স্বাভাবিক। এখানে আমাদের করার কিছুই নেই।’
শাহিন আরও বলেন, ‘এর আগে ব্রয়লার মুরগির খাদ্য নারিশ কোম্পানির ফিড প্রতি বস্তা (৫০ কেজি) ২ হাজার ৫০০ টাকা দরে কিনেছি। এখন কিনতে হচ্ছে প্রতি বস্তা (৫০) ৩ হাজার ৪০০ টাকা দরে। আর সোনালি জাতের মুরগির খাদ্য পদ্মা কোম্পানির ফিড ২ হাজার ২০০ টাকার স্থলে কিনতে হচ্ছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে।’
স্থানীয় ফিড বিক্রেতা ওয়াহেদুল হক সরকার বলেন, ‘আমরা কমিশনে মুরগির খাদ্য বিক্রি করি। কোম্পানি যে মূল্য নির্ধারণ করে দেয়। আমরা সেই মূল্যে বিক্রি করি।’
নতুন বাজারে মুরগি কিনতে আসা মনির হোসেন বলেন, ‘আমরা স্বল্প আয়ের মানুষ এভাবে। মুরগির দাম বাড়তে থাকলে আমাদের আর হয়তো কি না হবে না।’
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন উপজেলায় ভোক্তাদের জন্য বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের কাজ করে যাচ্ছি। কোথাও বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। ভোক্তা যাতে না ঠকে সে জন্য বিরামপুরের বাজারের মাছ, মাংস বা মুরগির বাজার মনিটরিং করব।’
মমতাজ বেগম আরও বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আমরা যৌথভাবে কাজ করছি। কোনো অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।’
এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্রের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৪ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৫ ঘণ্টা আগে