
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর লাশ চার দিন পর দেশে ফিরেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় ভারতের হিলি থানার এসআই প্রিতম সিং বাংলাদেশের হাকিমপুর থানার এসআই হাসিনুর রহমানের কাছে এ লাশ হস্তান্তর করেন।
এ সময় সেখানে ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিসি জোসি ও বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন, ওসি আবু সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন, উভয় দেশের বিভিন্ন পর্যায়ের বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফের কাছ থেকে বাংলাদেশি যুবকের লাশ বুঝে পেয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে আমরা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করব।’
এদিকে বিএসএফের গুলিতে নিহত সাহাবুলের পিতা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে ভুল করে ভারতে চলে গেছে, সে জন্য তাঁকে কি গুলি করে মারতে হবে? ছেলেকে তো মেরে ফেলেছে, জীবিত ফেরত পাব না। লাশ এসেছে, এটাই বড় কথা। এখন পুলিশের কাছ থেকে লাশ নিয়ে কবর দেব।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চোরাই পথে সাহাবুল ভারতে চলে যান। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন। পরে বিএসএফ তাঁর লাশ ভারতের মালদা জেলা হাসপাতালে। ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে লাশটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে