Ajker Patrika

বিরামপুরে শীতের সবজির দাম কমেছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২১: ৪৬
বিরামপুরে শীতের সবজির দাম কমেছে
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর বাজারে শীতকালীন আগাম সবজির দাম কয়েক দিনের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে। কৃষকেরা আগাম সবজির আবাদ বাড়ানোয় বাজারে সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তারা।

আজ শুক্রবার নতুন বাজার পাইকারি মোকাম ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ৬০-৭০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, করলা ৮০ টাকা, ফুলকপি-বাঁধাকপি ৪০ টাকা, পটল ৩০ টাকা, শিম ১০০-১১০ টাকা, মুলা ২০ টাকা, ঝিঙে ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, পেঁপে ১৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।

বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, এক সপ্তাহ আগেও সবজির দাম অনেক বেশি ছিল। কাঁচা মরিচসহ বেশ কয়েক ধরনের সবজি তখন প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে।

বাজার করতে আসা শরিফ বলেন, শীতের আগাম সবজি বাজারে আসার শুরুতে দাম কিছুটা বেশি ছিল। এখন বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। মধ্যবিত্ত পরিবারের জন্য কম দামে সবজি কেনা সুবিধাজনক হচ্ছে।

পাইকারি আড়তদার মিজানুর রহমান বলেন, বিরামপুর কৃষিনির্ভর উপজেলা। এখানকার প্রান্তিক কৃষকেরা আগের তুলনায় বেশি সবজি চাষ করছেন। উৎপাদিত সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে এবার ৩২০ হেক্টর জমিতে আগাম জাতের সবজির চাষ হয়েছে। কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত