নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১৫ আগস্টের মতো জঘন্য অপরাধের কথা আবারও যদি কেউ চিন্তা করে, তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশের মানুষ আর রক্তপাত চায় না। স্বাধীনতার ইশতেহার ও ঘোষণাপত্র এই দেশে বাস্তবায়ন হবে, যার নেতৃত্বে থাকবে বর্তমান নতুন প্রজন্ম।’
আজ শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কুখ্যাত রাজাকার চোখা মিয়ার সন্তান ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। এই অঞ্চলের মানুষ তাকে ভালো ভাবেই চেনেন। এর পরেও তারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসার।’
প্রেসক্লাবের সভাপতির স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব নিল সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি।
২২ মিনিট আগে
বরিশালে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম। রোগীদের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
৩৩ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে ধীরগতিতে গাড়ি চলায় ঢাকামুখী লেনের প্রায় ৮ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু করায়...
৩৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পথযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতি ও প্রশাসনে বৈষম্য দূর করতে হবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
১ ঘণ্টা আগে