Ajker Patrika

তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
দিনাজপুরে কৃষক দল নেতার মুক্তিসহ ৩ দফা দাবিতে ডাকা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে কৃষক দল ও পরিবহন শ্রমিক নেতা মজিবরের মুক্তিসহ ৩ দফা দাবিতে ডাকা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের মধ্যস্থতায় দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল কাইয়ুম।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত একটি বৈঠক আজ বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ সময় জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।

এর আগে গত রোববার কোতোয়ালি থানায় পুলিশ পরিদর্শককে চড় মারার অভিযোগ ওঠে কৃষক দল নেতা মজিবর রহমান মজিবের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক নওবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এদিকে গতকাল সোমবার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মজিবর রহমান মজিবকে কৃষক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত