বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শনের আসেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিকভাবে এ অঞ্চলে বিরল স্থলবন্দর গুরুত্ববহন করে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম চালু আছে। এই
স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচলেও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এখানে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
অচিরেই ভিসা সেন্টার ও ইমিগ্রেশন চালুর ব্যপারে সব প্রতিবন্ধকতা দূরীকরণের আশ্বাস দেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এর আগে, বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন তিনি।
এ সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, আজিজুল ইকবাল চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পোশাকশ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
আমি পাঁচজন যাত্রী নিয়ে যাইতেছিলাম। তখন প্রাইভেটকারের পাশের দাঁড়ানো থাকা ৪–৫ জন যুবক বয়সী পোলাপান আমাদের গাড়ি থামায়। ওদের পাশেই একটা প্রাইভেট কার দাঁড়ানো ছিল। ওদের সঙ্গে রামদা, চাপাতি ছিল। তারপর মহিলা যাত্রীর কাছ...
১৩ মিনিট আগে
এখন ঋণের চাপ আর দশজনের সংসার চালানোর দায়—সব মিলিয়ে এক অসহায়ত্ব আর নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর।
১৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালক মো. রাজিবের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট-সংলগ্ন একটি বাগান থেকে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে