
দিনাজপুর সদরের শংকরপুর ইউনিয়নের বনতারা সীমান্ত এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) ভোর ৬টায় শংকরপুর ইউনিয়নের শালকি মৈজ্জাকুড়ি গ্রাম থেকে এলাকাবাসী তাঁদের আটক করে।
আটকের পরে তাঁদের ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাঁরা হলেন আকুব্বর মোল্লা (৫০), মো. আব্দুর বোরহান খান (৩৬), রমজান মোল্লা (১৫) ও জাহানারা বেগম (৪৫)। তাঁরা সবাই নড়াইল জেলার বাসিন্দা। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পংকজ বসাক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ওই চারজন বাংলাদেশে প্রবেশ করে। ভোরে এলাকাবাসী তাদের শালকি মৈজ্জাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। আমি তাদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি। আটককৃতরা আমাকে জানিয়েছে—তারা কাজের সন্ধানে ভারতে যায় ও ফেরত আসে। তবে তারা কীভাবে যায় ও ফেরত আসে তা তাদের পরিবার কিছু জানে না।’
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, ‘তারা দক্ষিণাঞ্চল থেকে এসেছে, আমাদের সীমান্ত দিয়ে ঢোকে নাই। তারা এখানে কীভাবে আসল—এটা আমরা আমাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। এ জন্য তাদের ক্যাম্পে (বিজিবি ক্যাম্প) নেওয়া হচ্ছে।’

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও পটাশ সার বিক্রির অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, প্রতি বস্তায় ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার।
১ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
৪৪ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও নথিপত্রের অসংগতি অনুসন্ধান করায় সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বোরহানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বোরহান। অনিয়মের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে