
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে সিগন্যালে ঘটনাটি ঘটে।
আহত ইবাদুর রহমান জানান, তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় সিগন্যালে আটকা পড়েন। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ককটেলের স্প্লিন্টার তাঁর কোমরের পেছনে লাগে। এরপর দ্রুত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে চলে আসেন। তাঁর বাসা রাজধানীর মুগদার মান্ডা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁর কোমরের পেছনের দিকে স্প্লিন্টারের আঘাত রয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২৭ মিনিট আগে
সীমান্ত অতিক্রম করে বিএসএফের হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরেছেন। আলাইপুর বিজিবি ক্যাম্প-সংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের গ্রহণ করেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। তিনি পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। তবে পাটবোঝাই নৌকা ফেরত আসেনি।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে স্বল্প খরচে দরজি ও রান্নার প্রশিক্ষণ এবং কম দামে সেলাই মেশিন দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষ ভাড়া নিয়ে প্রশিক্ষণের নামে টাকা নেওয়ার পর....
১ ঘণ্টা আগে
মৃত্যুর কিছুদিন আগে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাঁকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তাঁর পৃথিবীযাত্রার ইতি ঘটে। পরে সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের শ্মশানঘাটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ১৮ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয়...
১ ঘণ্টা আগে