রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পোশাকশ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলো করিমন (১৭), মো. নবী (১৬) ও রিফাত (১৮)। তিনজনই পোশাক কারখানার শ্রমিক। তাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়।
হাসপাতালে নিয়ে আসা মাহফুজুর রহমান জানান, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডের একটি পোশাক কারখানায় কাজ করে এবং সেখানেই থাকে। অপরদিকে নবী সাইনবোর্ড এলাকায় কাজ করে। শ্রমিক দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় তারা একত্র হয়েছিল।
মাহফুজুর রহমান জানান, সন্ধ্যায় মালিবাগ রেলগেট এলাকায় ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী করিমনকে সুইচগিয়ার দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক রেখে মারধর করে। এর কিছুক্ষণ পর পালিয়ে যাওয়া ছিনতাইকারীরা আরও কয়েকজনকে নিয়ে এসে নবী ও রিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং আটক থাকা সঙ্গীকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে আহত ব্যক্তিদের প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তিনজনেরই পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে রাতেই হাসপাতাল ছেড়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৫ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৩৬ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে