
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কনসার্ট চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কনসার্টের স্টেজে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) মাঝ রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে স্টেজে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতরা হলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, ১২ ব্যাচের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, ‘তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তার মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা-কাটাকাটি থেকে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।
তবে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার জানান, ‘সিনিয়র জুনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। এটা আমরা মিটমাট করে ফেলেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রীসহ ইজিবাইকের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারাই চেয়ারম্যানপাড়া এলাকার এলিট পেট্রলপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক...
১১ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরিয়ে দিতে জালিয়াতির মাধ্যমে দুই ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলায় স্থানান্তরের অভিযোগ উঠেছে। নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সহোদর।
১৬ মিনিট আগে
শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারী এক কর্মীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাঁদের মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে