রাজধানীর পুরান ঢাকার আলু বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার।
শাজাহান শিকদার জানান, পুরান ঢাকার আলু বাজারে একটি পাঁচতলা ভবনের ৪র্থ তলায় থাকা জুতার কারখানায় আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
৩৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
৪২ মিনিট আগে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে