রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
আজ সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, চাঁদাবাজির অভিযোগে বিএনপি মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি রাজধানীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে ডিএমপি। ওই তালিকায় মাসুম খান রাজেশের নাম রয়েছে বলে জানা গেছে।










