
টিভি চ্যানেল ও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই রুল জারি করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাউল আল ও সুমিত কুমার সরকার রিটটি দায়ের করেন।
এর আগে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসে সব ধরনের জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজকোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। গত ১১ ডিসেম্বর ওই নোটিশ পাঠানো হয়। ১৫ দিনের মধ্যে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ এবং প্রচলিত আইন ভঙ্গ করে বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করায় টি-স্পোর্টসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বলা হয় নোটিশে।

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
২০ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
৩০ মিনিট আগে
বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার গাববুনিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
হাসাহাসিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শিক্ষকেরা মিটিয়ে দিলেও থামেনি ক্ষোভ। দুই ছাত্রীকে ‘বোন’ ডেকে ক্ষমা চাওয়ার পরও পরিকল্পিত হামলায় খুন হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় দুই ছাত্রীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে