
সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাঁর পক্ষে করা আপিল মঞ্জুর করে বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ আজ সোমবার এই রায় দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন—আইনজীবী মোহাম্মদ পারভেজ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ।
সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে ২০১০ সালে ওই মামলা করেছিল দুদক। বিচার শেষে ওই মামলায় ২০১৫ সালে মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। পরে হাইকোর্টে আপিল করেন তিনি।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য গোপনের কোনো প্রমাণ পাননি বলে প্রতিবেদন দিয়েছেন। তিনি মামলা করার কোনো উপাদান না পাওয়ার কথা বলেছেন তাঁর প্রতিবেদনে। পরে অন্য এক কর্মকর্তা মামলা করেছেন। আর বিচারিক আদালতে অনুসন্ধানকারী কর্মকর্তাকে সাক্ষীও করা হয়নি। অনুসন্ধানকারী কর্মকর্তা হাইকোর্টে এসে সাক্ষ্য দিয়েছেন। হাইকোর্ট সবকিছু আমলে নিয়ে মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে, তা অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
১৭ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
১৯ মিনিট আগে
ঘটনায় সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও মৃত্যুবরণ করায় ভবনটির মালিক এ কে নাসিম হায়দার ও ক্যাপ্টেন সরদার মো. মিজানুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।
২৯ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর আবির হাসান (১৭) নামের এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।
৩৪ মিনিট আগে