
রাজধানীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোডাউন বস্তির কয়েকটি জুট ও পুরোনো জিনিসপত্রের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে তিনটি পরে আরও পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

চট্টগ্রামের আকবরশাহ থানার লেক সিটি হাউজিং মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ‘ঈদ আনন্দ মেলা’ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, যুবদলের কয়েকজন নেতার উদ্যোগে পরিচালিত এ মেলায় স্টল বসানো ও বিনোদন কার্যক্রম চলছে। প্রশাসন বিষয়টি অবৈধ বলে জানিয়ে মেলা বন্ধের উদ্যোগ নিয়েছে।
৭ মিনিট আগে
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩৫)
২৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কমিউনিটি ক্লিনিকের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছ। ওষুধ সংকট, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। এতে মা ও শিশুসহ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
২৯ মিনিট আগে
কুমিল্লার লাকসামে দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার ৩৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
৩৫ মিনিট আগে