
এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করতে কিছু মহল কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, বিভিন্ন ইস্যুতে পরিচয় গোপন করে তারা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার চেষ্টা করছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। পরীক্ষার্থীরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানিয়েছে এবং সরকারকে অবহিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ও তাদের অবস্থান স্পষ্ট করেছে।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় দুটি প্রশ্নে ভুল ছিল। এ ঘটনায় তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে।
মন্ত্রীর দাবি, এ সিদ্ধান্তে পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এ ছাড়া শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে অনেকেই কষ্ট পেয়েছিলেন, সে বিষয়ে তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর কয়েকটি সড়কে জনভোগান্তি হচ্ছে —এ কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন। তবে শিক্ষার মান ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সরকার সমর্থন করবে না। কারণ সরকার দেশের শিক্ষার মান পুনরুদ্ধার করতে চায়।
‘২০২৪ সালের আন্দোলনের মতো এবারও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে’ —এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগ সত্য নয়। প্রকৃত ঘটনা সবাই দেখেছেন।
এসব ঘটনার পেছনে কারা রয়েছে —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেছনে যারাই থাকুক, আমরা তো সামনে আছি।’
বিদেশে অবস্থানরত সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং হাদি হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে তিনজন এবং দুবাইয়ে একজন অবস্থান করছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয়, সরকার তা সম্পন্ন করেছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নে জামায়াতের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৩ মিনিট আগেকিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ তিন ‘ভাড়াটে খুনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যার মিশন নিশ্চিত করতে ঢাকা থেকে এদের হায়ার করে আনা হয়েছিল।
১৩ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
৩৬ মিনিট আগে