
রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মো. আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে খিলগাঁও থানায় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, মঙ্গলবার পৌনে ৩টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্বরত ছিলেন ট্রাফিক বিভাগের এক কনস্টেবল। এ সময় তিনি উত্তর দিক বন্ধের সিগন্যাল দিলে একটি প্রাইভেট কার সিগন্যালে আটকে পড়ে। পরে প্রাইভেট কার আরোহী এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। বিকেল ৩টার দিকে ঐ ব্যক্তিসহ আরও ৬-৭টি মোটরসাইকেলে করে ১০-১২ জন লোক খিলগাঁও রেলক্রসিং সিগন্যালে আসে এবং দায়িত্বরত সেই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।
পুলিশ আরও জানায়, ঘটনার সময় কাছাকাছি থাকা বিট কর্মকর্তা তাকে উদ্ধারে এগিয়ে আসলে সেও মারধরের শিকার হয়। পরে বেতারযন্ত্রের মাধ্যমে তারা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করলে খিলগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল থেকে মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা দ্রুত সটকে পড়ে।
গ্রেপ্তারকৃতসহ আরও দুজন এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৪ মিনিট আগে