
মহাসড়ক ৬ লেনে উন্নীত করাসহ দক্ষিণাঞ্চলের ছয় দফা জনদাবি বাস্তবায়নের দাবিতে সোমবার বরিশালে মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানবন্ধন হয়।
এ সময় দাবি পূরণ না হলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
দাবিগুলো হলো ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা, বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ ও চালু করা, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করা, শেরেবাংলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, ভোলার গ্যাস ব্যবহার করা এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান করেন।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার জন্য জাতীয় বাজেটে কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি। একইভাবে রেলপথ, শিল্পায়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নেও দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে।
বরিশাল ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাব্বির হোসেন সোহাগ বলেন, ‘বরিশালের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আলাদা নজর ছিল। আমরা মনে করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বরিশালের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে। কিন্তু ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলবাসীকে বঞ্চিত করা হয়েছে। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, রেলপথ চালুসহ আমাদের ছয় দফা দাবি আদায়ে মানববন্ধন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে।’
বরিশাল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নাফিসা মুসতারি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আর উপেক্ষা করা চলবে না। বাজেটে বরিশালবাসীর জন্য কোনো বিশেষ বরাদ্দ রাখা হয়নি। ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি।

জয়পুরহাটের কালাই পৌরশহরের কাজীপাড়া মহল্লায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে অন্তত ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ড্রেনের মুখ বন্ধ ও অপরিকল্পিত নির্মাণের কারণে জলাবদ্ধতা তীব্র হয়েছে।
৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি শেষে বিদ্যালয় চত্বরে ৫টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে আসা মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে গৌরীপুর নির্বাচন অফিস থেকে তাঁকে আটক করা হয়েছে। আটক মাসুদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন।
১৬ মিনিট আগে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো বায়োমেডিকেল ইনটেলিজেন্স, এআই উদ্ভাবন ও উদীয়মান টেকসই প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৪ মিনিট আগে