রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা ব্যক্তিরা হলেন গ্যারেজের মালিক মো. মনা (৪০), রেহান বাদল (২৩), তারেক রহমান (২৩), ইফরান (১৮), আজাদ (৫৫), মিরাজ (৩৬), আকাশ (২৫) ও জনি (৩৫)।
গ্যারেজের মালিক মো. মনা জানান, দুপুরে একটি প্রাইভেট কার গ্যারেজে নিয়ে আসা হয় মেরামতের জন্য। গ্যারেজের ভেতর রেখে সেটির ইঞ্জিন ও গ্যাসলাইনের কাজ করা হচ্ছিল। এ সময় ভেতরে বেশ কয়েকটি গাড়িতে সব কর্মচারীরা একসঙ্গে কাজ করছিল। তখন হঠাৎ একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গ্যারেজের ভেতর থাকা মালিকসহ, কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই তাঁদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
মনা আরও জানান, প্রাইভেট কারটির গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তাঁদের শরীরের সর্বোচ্চ ১ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে ইফরানের শরীরের ১৬ শতাংশ ও তারেকের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের দুজনকে ভর্তি রাখা হয়েছে। অন্যদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৬ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৭ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৮ ঘণ্টা আগে