
মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশে একটি কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার কবুতরখোলা গ্রামের বড় মসজিদ এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মৃত নবজাতকটি ৮-১০ দিন বয়সী হবে। সেটির পরনে ডায়াপার এবং মুখে চা-পাতার গুঁড়া গোঁজানো ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কবুতরখোলা বড় মসজিদ-সংলগ্ন সড়কের পাশে একটি কাগজের বাক্স পড়ে ছিল। সেটি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। একপর্যায়ে বাক্সটি খোলেন স্থানীয়রা। ভেতরে নবজাতকের লাশ দেখে শ্রীনগর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নবজাতককে মৃত অবস্থায় কেউ ফেলে গেছে। বয়স ৮-১০ দিন হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে