রাজধানীর মধ্যবাড্ডা ও গাবতলীতে অবস্থিত গুলশান লিটারেসি প্রোগ্রাম স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান ও চশমা বিতরণ করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। এমএসএস আই কেয়ার প্রোগ্রামের উদ্যোগে মোট ২৭ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে চশমা দেওয়া হয়।
এর আগে ১০ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর রোটারি ক্লাব ঢাকা ওয়েস্ট ও থ্রাইভ ইন্টারন্যাশনালের উদ্যোগে গুলশান লিটারেসি প্রোগ্রাম স্কুলের দুই শাখায় দিনব্যাপী স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম আয়োজন করে এমএসএসের আই কেয়ার প্রোগ্রাম।
চার দিনব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীসহ মোট ৩৫৬ জনের চোখের পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৩২ জনকে বিনা মূল্যে ওষুধ, ২৭ জনকে চশমা দেওয়া হয় এবং ১৩ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পোস্টার ও ফ্লায়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) দ্বারা পরিচালিত একটি অলাভজনক সংস্থা, যা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। আই কেয়ার প্রোগ্রাম জুলাই ২০১৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বমোট ৬৩৩টি চক্ষুশিবির বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত মোট ২ লাখ ২৪ হাজার ৭৯৭ জনকে বিনা মূল্যে চক্ষু সেবাসহ ২১ হাজার ৬৬৫ জনের চোখে সার্জারি সম্পন্ন করেছে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম। এ ছাড়া এ পর্যন্ত মোট ১১টি শিল্পপ্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল সাইট টেস্টিং প্রোগ্রাম পরিচালনা করে মোট ১১ হাজার ৯৮৭ জন শ্রমিককে চক্ষুসেবা প্রদান করেছে আই কেয়ার প্রোগ্রাম।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
১ ঘণ্টা আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
১ ঘণ্টা আগে