
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে অসুস্থ হয়ে এক নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম আমাল ভূঁইয়া (৪৩)। আজ বৃহস্পতিবার বিকেলে মিছিলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আমাল ভূঁইয়া শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করে আমাল ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন।
শামসুল আলম আরও বলেন, ‘মিছিলে আমাল ভূঁইয়া ঠিক আমার পেছনেই ছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে মিছিলে থাকা নেতা-কর্মী দিয়ে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকের বরাতে তিনি জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শিবপুর উপজেলা লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, ‘আনন্দ মিছিল আর আনন্দ রইল না, বেদনায় পরিণত হলো। আওয়ামী লীগের আনন্দ মিছিলে তাঁর মৃত্যুর বিষয়টা মানতে কষ্ট হচ্ছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে