
রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে টাকা নিয়ে ‘অবৈধভাবে’ ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট যে কাউকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত মামুন বর্তমানে পলাতক এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় তাঁদেরও দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশান থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মত শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারের বিরুদ্ধেও একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোনো অবস্থায়ই যাতে ভুয়া আনসার সদস্য নির্বাচনী ডিউটিতে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিবির একজন এডিসি পর্যায়ের কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভুয়া আনসার সন্দেহে কয়েকজনকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছেন এবং সতর্ক রয়েছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে সারা দেশে মোতায়েন রয়েছে বাহিনীটির ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য। মানুষের ভোটাধিকার রক্ষার মিশনে সব প্রস্তুতি নিয়ে তাঁরা প্রস্তুত। আগামীকাল বৃহস্পতিবার মাঠে থাকবে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম।

স্বপ্নের ইউরোপের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশী সুনামগঞ্জের তরুণের সংখ্যা আরও বাড়ছে। এবার জানা গেল এই জেলার ১০ জন নয়, ১২ তরুণের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
যুবদলের নাম ভাঙিয়ে জোর করে পেট্রল নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন, চূড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে