রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সৈয়দ মো. আলমগীরকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা মৎস্য ভবনের গেট বন্ধ করে অবস্থান নেয়। বিকেল ৫টায় প্রতিবেদন লেখার সময়ও তাঁরা অবস্থান করছিলেন।
২০১৫ সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগ পায়। ওই প্রকল্পের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রকল্পের মেয়াদ শেষে কর্মীদের রাজস্ব খাতে নেওয়ার কথা উল্লেখ ছিল।
প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারীর দায়িত্বে ছিলেন সিরাজুস সালেকিন। তিনি বলেন, ‘প্রকল্পের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে, প্রকল্পের মেয়াদ শেষে ক্ষেত্র সহকারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। কিন্তু ২০২২ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের চাকরি আর রাজস্ব খাতে নেওয়া হয়নি।’
চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারী দায়িত্ব পালনকারী নজরুল ইসলামও এসেছেন মৎস্য অধিদপ্তরের অবস্থান কর্মসূচিতে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫ সালে প্রকল্পের শুরু থেকে কাজ করছি। যে আশ্বাসে আমরা এত দিন চাকরি করেছি, তা মৎস্য অধিদপ্তর তা বাস্তবায়ন করছে না। অধিদপ্তরের কর্তাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চলে গেলে নতুন করে নিয়োগ বাণিজ্য করা।’
সরেজমিনে দেখা যায়, মৎস্য অধিদপ্তরের ভবনে কয়েকটি ব্যানার নিয়ে দুই শতাধিক আন্দোলনকারী জড়ো হয়। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।’
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ফিল্ডে আমাদের জনবলের সংকট রয়েছে। আমাদেরও চাওয়া তাঁরা আসুক। তাঁদের দাবি-দাওয়া ওপরে উপস্থাপন করব। নিয়মতান্ত্রিকভাবে দ্রুত এই সমস্যা নিরসনের চেষ্টা করব।’

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। মৃত রোকনুজ্জামান ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
৫ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের পর এবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার আকবরশাহ থানায় এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোনগুলো জিডির সূত্র ধরে উদ্ধার করা হয়েছে বলে...
৩৭ মিনিট আগে