
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য জরুরি ভিত্তিতে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে লাইনে গ্যাসের চাপ কমিয়ে দেওয়ায় রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ এবং গাবতলীসহ এর সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের সংকট চলছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস জানিয়েছিল, আমিনবাজারে তুরাগ নদের তলদেশে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে প্রধান বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটি মেরামত করা হলেও পাইপলাইনের ভেতরে পানি ঢুকে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এর ওপর আজ মিরপুর রোডের নতুন এই লিকেজ নগরবাসীর ভোগান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল থেকেই অনেক এলাকায় চুলা জ্বলছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিশেষ করে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় রান্নার কাজ স্থবির হয়ে পড়েছে। বিকল্প হিসেবে অনেকেই হোটেল থেকে খাবার সংগ্রহ করছেন বা ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন।
তিতাস কর্তৃপক্ষ আশা করছে, আজকের মধ্যে মেরামত কাজ শেষ হলে রাতের দিকে সরবরাহে কিছুটা উন্নতি হতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক সরবরাহ পেতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে