আন্তর্জাতিক জুতা নির্মাতাপ্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ’ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল’ বলে দাবি করেছে।
আজ সোমবার (৭ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই।

বাটা জানায়, বাটা বিশ্বব্যাপী একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
আরও খবর পড়ুন:
প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, ‘আমরা সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে নিন্দা করি।’
উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সব সময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ময়মনসিংহ অঞ্চলে কোনোভাবেই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না। জেলাটিতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে...
৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় গুরুতর আহত কাউসার আক্তার নামে এক নারীর গর্ভের সন্তান মারা গেছে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল ভোরে মৃত ছেলেসন্তানের জন্ম দেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে
৪১ মিনিট আগে
ফেনীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হঠাৎ বের হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে নতুন করে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, প্রশাসনের ভূমিকার সমালোচনা করে কঠোর আন্দোলনের হুঁশিয
১ ঘণ্টা আগে