দেশে ক্যানসারের গবেষণা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে বাংলাদেশ ক্যানসার কনসোর্টিয়াম (বিসিসি) নামে একটি সংগঠন গঠন করেছেন। সম্প্রতি আগামী দুই বছরের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এতে সভাপতি হয়েছেন ইংল্যান্ডের পোর্টসমাউথ ইউনিভার্সিটি হসপিটালে কনসালট্যান্ট অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. তাসমিয়া তাহমীদ এবং মহাসচিব হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা ও নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা (ম্যাক্সিলোফেসিয়াল সার্জন), অধ্যাপক ডা. কামরুল আলম (অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ), ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান (পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. আসিফ ইউনুস (অ্যাসোসিয়েট স্পেশালিস্ট, রয়েল সারে এনএইচএস ট্রাস্ট, ইংল্যান্ড) এবং অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন (অনকোলজিস্ট)।
বিসিসি জানিয়েছে, এই কমিটি আগামী দুই বছর দেশের বিভিন্ন অঞ্চলে ক্যানসার বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা উদ্যোগের কাজ করবে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ভূমিকা রাখবে।
সভাপতি ডা. তাসমিয়া তাহমীদ জানিয়েছেন, বাংলাদেশে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিসিসি গবেষণা, নীতিনির্ধারণ এবং সচেতনতা বাড়াতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাফিদ শিকদার বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তিনি।
১৬ মিনিট আগে
নিহতের স্বজনেরা জানান, শামিমের ভায়রার জানাজা ও দাফনে অংশ নিতে সোমবার বিকেলে বারপুর গ্রামে যান তিনি। রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। ভোররাত ৩টার দিকে গ্রামের সড়কে হাঁটাহাঁটি করার সময় তাঁকে চোর সন্দেহে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন আটক করেন।
২২ মিনিট আগে
ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি...
১ ঘণ্টা আগে