
গাজীপুরের টঙ্গীতে ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইজতেমা ময়দানের আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে এ আদেশ জারি থাকবে। এই ঘটনার পর মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা।
আজ বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার বিষয় চিঠিতে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা মায়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না, কোনো ধরনের লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবে না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ১৪৪ ধারা জারির পর ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা মাঠ ছাড়ছেন। তল্পিতল্পা গুছিয়ে তাঁদের নিজেদের গন্তব্যে ফিরে যেতে দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন...
১৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন...
৪৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে একটি গরুর খামারে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই গরু রাখা ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে বাবা-মেয়েসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের মূল হোতা সুমন শেখ পালিয়ে গেছেন...
১ ঘণ্টা আগে
রান্না করার সময় গরুর মাংসের রং উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার সেই নজিরবিহীন ও রহস্যময় ঘটনার জট অবশেষে খুলেছে। গত ২২ জুলাই খুলনার পাইকগাছায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরিতে সংগৃহীত মাংসের নমুনা পরীক্ষা করা হয়।
২ ঘণ্টা আগে