
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন গ্রামের শিশু-কিশোরেরা ফুটবল খেলে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী, শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
১৩ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
৩৪ মিনিট আগে