
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন খায়রুল হোসেন কামরুল (২০) ও মো. ইয়াসিন (২৭)। তাঁরা একই মোটরসাইকেলে ছিলেন।
গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রথমে রাত ১১টায় খায়রুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় আহত ইয়াসিনও মারা যান।
হাসপাতালে আহত ব্যক্তিদের নিয়ে আসা মাহাদি ইসলাম জানিয়েছেন, শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় রাতে মুরগি বহনকারী একটি ট্রাক কামরুল ও ইয়াসিনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তাঁরা। সেখান থেকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস জব্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো আটক করা হয়।
১৮ মিনিট আগে
গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা জেলার ত্রিশাল উপজেলার সাউথ কান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা করা হয়।
২৫ মিনিট আগে
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল জানান, পাম্পটিতে ‘তেল নাই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে