অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে অনলাইন পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে তাদের সংবাদ কার্যক্রম পরিচালনার আইনি সুযোগ পেল।
আজ রোববার তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।
সাংবাদিক ইলিয়াস হোসাইনের এই সংবাদমাধ্যমের নিবন্ধন পুনর্বহাল প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটকে সামনে রেখে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘বাংলা এডিশন’। তবে কার্যক্রম শুরুর কয়েক মাসের মাথায়, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের এক আদেশে পোর্টালটির নিবন্ধন বাতিল করা হয়।

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের এক মাদকাসক্ত ব্যক্তি তাঁর মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
লাশ বাড়িতে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা। স্ত্রী বুবলী ও দুই সন্তানসহ পরিবারের সদস্যদের কান্নায় সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
২২ মিনিট আগে
বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস যাওয়া নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে ভাতিজি ও তাঁর ছেলেদের হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ভান্ডারখোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির সন্দেহ করছে পুলিশ। তবে নিহতদের পরিবারের দাবি, এটি ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
৪৪ মিনিট আগে