নারী নির্যাতন প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮–২০৩০ গ্রহণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনার কার্যক্রমগুলো বাস্তবায়নে সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
নেটজ পার্টনারশিপ ফর ডেভলপমেন্ট অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী। তিনি বলেন, ‘সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করেছে।’
বক্তারা জানান, বিয়ে রেজিস্ট্রেশন অনলাইনে করা হলে বয়স কমিয়ে ভুয়া জন্মনিবন্ধন করে বাল্যবিবাহের প্রবণতা কমে যাবে।
মাল্টিসেক্টরাল প্রোগ্রামের সাবেক প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রাম একটি অনুকরণীয় প্রকল্প। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে। এর মাধ্যমে যে উদ্যোগ বিশেষ করে জাতীয় হটলাইন ১০৯, ডিএনএ ল্যাব, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং ইত্যাদি মানুষের মনে আস্থা তৈরি করেছে এবং একটি দক্ষ জনবল তৈরি হয়েছে। এটি সরকারকে কাজে লাগাতে হবে।’
এছাড়া নারী নির্যাতন প্রতিরোধ আইন, ২০১০, বাল্যবিবাহ ও নারী নির্যাতন নিরোধকল্পে গৃহীত জতীয় কর্ম–পরিকল্পনাগুলো পুনপর্যালোচনা করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সভায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সাইবার বুলিং বন্ধে সুপারিশমালা তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—নারীর প্রতি সহিংসতার ঘটনায় আইনী ও আর্থিক সহযোগিতা আরো দ্রুততর করার ব্যবস্থা নেওয়া। এ ক্ষেত্রে জেলা আইনী সহায়তা কমিটিকে আরও সক্রিয় করা ও এ বিষয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা, ইউনিয়ন পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটিকে কার্যকর করা। এ জন্য নারী কাউন্সিলরদের দক্ষতা উন্নয়ন করা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের জেন্ডার সংবেদনশীলকরণে প্রশিক্ষণ দেওয়া, সহিংসতা বন্ধে জাতীয় পর্যায়ের হেল্প লাইন ১০৯ ও ৯৯৯–কে আরও জোরদার করা।

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আসিয়া খাতুন (৭০) নামের এক নারী আহত হয়েছেন। নগরীর কুবা মসজিদ সংলগ্ন একটি বস্তিতে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
১০ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের
১৩ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আবারও রোগী ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ও পরে হাতাহাতি হয়। এর জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
১ ঘণ্টা আগে