
‘কোনো স্বতন্ত্র-মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানত না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে অয়, হে অই দেহায়সে, হেরে আমরা এমনেই পিডামু। এই শহরের, এই সদরের কোনো এলাকায় তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশবিরোধী।’
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের দেওয়া এমন বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
আজ বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন জেলা ছাত্রলীগ সভাপতি রিমন।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের বাসাইলের নরসিংদী ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হিরু, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, এস এম কাইয়ুম প্রমুখ।
প্রধানমন্ত্রী স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দেওয়ার পরও ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু ও ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম বলেন, ‘নির্বাচনী আচরণ পরের বিষয়, স্বাভাবিকভাবে কেউ কাউকে পেটানোর হুমকি দিলেই সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।’
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। যদি ভুক্তভোগী প্রমাণসহ লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো প্রার্থীকে হুমকি দিলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তবে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে