
বিভিন্ন থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বিক্ষোভ দেখা যায়।
এ সময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের মূল দাবি, রাজনৈতিকভাবে তাঁদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি না করা।
এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে, যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের ওপর এবং পুলিশের প্রতিষ্ঠানসমূহের ওপর নির্বিচারে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মতো পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের ‘অধস্তন কর্মচারী সংগঠন’ মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।
গণ-আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই সারা দেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশ স্থাপনায় ব্যাপক হামলা হয়। এতে বহু হতাহত হয়েছেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, অতি দ্রুত দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১১ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১৫ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে