
ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় জামাই-শশুর মিলে অন্যের জমি দখলের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মাদ আমিনুল ইসলাম নামে স্থানীয় এক ভুক্তভোগী। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আমিনুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাভার আমিন বাজার ইউনিয়ন শাখার সহসভাপতি দেলোয়ার হোসেন ডালি ও তার জামাই বাহাউদ্দিন বাহার, বর্তমান স্থানীয় বিএনপির ওয়ার্ড নেতা পরিচয়ে আমার ১২.৫০ শতাংশ জমি দখল করে তাতে নির্মাণ কাজ করছে।
আমার স্ত্রী, আমার বড় ভাইয়ের পৈত্রিক ও ক্রয় সূত্রে এই জমি। দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেনের সঙ্গে মামলা চলমান অবস্থায়, বাহা উদ্দিন বাহার জমি ক্রয় করেন। তারপরেই জোর জবরদস্তি করি জমি দখল করার চেষ্টা করেন। তারা সম্পর্কে শুশুর–জামাই।
আমিনুল আরও বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের নাম ভেঙে তারা শশুর–জামাই এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাইয়ে জমি দখল করেন। এ ছাড়া এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও নানা হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
৪১ মিনিট আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
১ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে