Ajker Patrika

ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: শেখ রবিউল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২১: ২২
ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: শেখ রবিউল
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ রবিউল আলম। ছবি: আজকের পত্রিকা

খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শনিবার ঢাকার ধানমন্ডির গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারে ‘গ্রীনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

শেখ রবিউল আলম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি পেশা ও জীবিকার মাধ্যমও হতে পারে। জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে যারা সুনাম অর্জন করছেন, তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।

শেখ রবিউল আলম বলেন, খেলাধুলার সবচেয়ে বড় সৌন্দর্য হলো জয়কে উপভোগ করা এবং পরাজয় মেনে নেওয়া। এই ক্রীড়াসুলভ মানসিকতা সমাজ ও রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও প্রতিষ্ঠা করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শৃঙ্খলা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে নেতৃত্ব, দলীয় চেতনা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। তরুণরা যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তত বেশি যোগ্য ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে উঠবে।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত