Ajker Patrika

নির্যাতনে ২ মাসের শিশুকে হত্যা, দেড় মাস পর বাবা গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নির্যাতনে ২ মাসের শিশুকে হত্যা, দেড় মাস পর বাবা গ্রেপ্তার
দুই মাস বয়সী কন্যাশিশুকে গলাটিপে ও মারধর করে হত্যার অভিযোগে পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেপ্তার

রাজধানীর দারুস সালামে পারিবারিক কলহের জেরে দুই মাস বয়সী কন্যাশিশুকে গলাটিপে ও মারধর করে হত্যার অভিযোগে পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি। রোববার (১১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৪।

এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে হৃদয় খানকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, হৃদয় খানের সঙ্গে লাভলী আক্তারের (১৯) বিয়ে হয় ২০২৫ সালের ২ জুলাই। তারা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে গত ১১ জুন একটি কন্যাশিশুর জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় সাবিহা ইসলাম রোজা।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানান, গত ২২ আগস্ট রাতে মা ও শিশু ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে শিশুটিকে গলাটিপে ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান হৃদয়। পরদিন সকালে শিশুটির মা তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি ১৬ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গত ৬ সেপ্টেম্বর মারা যায়। এ ঘটনায় শিশুটির মা লাভলী বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেন।

এসআরবি আরও জানান, ঘটনার পর থেকে হৃদয় পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৪-এর সহায়তা চান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে। এর পর এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল অভিযান চালিয়ে হৃদয় খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হৃদয় খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত