Ajker Patrika

বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪: ২৩
বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার

নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পাটুলি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মনিরুজ্জামান জাহাঙ্গীর উপজেলার পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। তিনি উপজেলা পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

আজ বুধবার দুপুরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি হত্যা মামলায় রাতে মনিরুজ্জামান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শিবপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ চারজন নিহত হন। সে ঘটনায় করা মামলায় মনিরুজ্জামান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত