হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণকাজের জন্য বিমানবন্দর-দক্ষিণখান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক চার মাস (১২০ দিন) বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।
আরও বলা হয়, সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।
সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।

দিনাজপুরের বিরামপুরে কয়েক দিনের টানা ও ঘন বর্ষণে সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কাঁচা মরিচের দাম কেজিতে উঠে গেছে ২৪০ টাকায় বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
৩ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামটি বর্ষা মৌসুমে কয়েক হাজার অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। বক, পানকৌড়িসহ বিভিন্ন প্রজাতির পাখি সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ি ও আশপাশের গাছে বাসা বেঁধে ছানা লালন করছে। স্থানীয়রা পাখি রক্ষায় সচেষ্ট, প্রশাসনও উদ্যোগের কথা জানিয়েছে।
১৪ মিনিট আগে
সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের প্রাচীন লোহার একটি সীমানাপিলার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বসতবাড়ি থেকে এই লোহার বস্তুটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে