
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে (মিয়া আরেফী) সাজিয়ে আনার অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হয়। পুলিশ সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে বলে আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম জানান। তিনি জানান, বেলা ৩টার পরে রিমান্ডের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত রোববার রাতে রাজধানীর পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করে বিশ্বাসভঙ্গের অভিযোগে বাদী হয়ে মামলাটি করেন গোপালগঞ্জের বাসিন্দা মহিউদ্দিন শিকদার। মামলায় সারওয়ার্দী ছাড়াও বিএনপির নেতা ইশরাক হোসেন ও মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফীকে আসামি করা হয়েছে। মিয়া আরেফীকে গত সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ থেকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা কাকরাইল মোড় থেকে আরামবাগ পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। বিএনপির নেতা-কর্মীরা প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন।
সংঘর্ষে পুলিশের ৪১ জন আহত ও একজন সদস্য নিহত হন। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বেলা ৩টার দিকে মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন। বিএনপির এই কর্মকাণ্ডের পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে অন্তত ২০ জন নেতা-কর্মী বেশ কিছু সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন। তখন ১ নম্বর আসামি মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফী নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। উপদেষ্টা পরিচয় দিয়ে আরেফী জাতির সঙ্গে প্রতারণা করেন।
২৮ অক্টোবর বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরদিন রোববার বিমানবন্দর থেকে মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করে ডিবির হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ।

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে। আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার....
২০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলার রাজনীতির মোড় এলাকার মিনহাজ উদ্দিন (২০), মানিকগঞ্জের ভগবান চর....
২৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ অর্থ নিয়ে নামমাত্র ও দায়সারা কাজ করার অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে কয়েকজন ইউপি সদস্য নিজেদের ইচ্ছেমতো এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন...
২৬ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১৩ রংপুর। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে...
২৯ মিনিট আগে