
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে বরখাস্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। কর্মসূচিতে তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তারিকুল সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রশাসনের গাফিলতি লক্ষ করছি। ৫ (মে) তারিখের মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি। আমরা একধরনের সময়ক্ষেপণের প্রবণতা দেখতে পাচ্ছি। আপনারা জানেন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড।’
এই শিক্ষার্থী আরও বলেন, অবিলম্বে শিক্ষক সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দিতে হবে। প্রয়োজনে সাময়িক সময়ের জন্য, পরে তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে।
এই কর্মসূচি থেকে ৭ দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। সেগুলো হলো—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; অভিযুক্ত হিসেবে উল্লেখিত শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি; বিভাগে কথিত হয়রানি, ভয়ভীতি ও অনৈতিক আচরণের সংস্কৃতি বন্ধ করতে কঠোর নীতিমালা প্রণয়ন; শিক্ষার্থীদের সঙ্গে অযাচিত যোগাযোগ বন্ধে কার্যকর নিয়ম চালু; তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনে অনাপত্তিপত্র (এনওসি) প্রদান না করা; প্রয়োজনে প্রমাণিত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে ইউজিসি থেকে আনা ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। এরই মধ্যে তারা চলমান সিন্ডিকেট সভাকক্ষে ঢুকে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
১৮ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন তালুকদার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়ারঘাট ১ নম্বর গলির একটি সাততলা ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজার এলাকায় বিএনপির ব্যানারে এই মিছিল আয়োজিত হয়। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
পরিবেশ আইন অমান্য করায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
১ ঘণ্টা আগে